জানা নিউজ

যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার মেট্রিক টন গম আমদানি

যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এমভি ‘ক্লিপার ইসাডোরা’ জাহাজ। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জিটুজি-০২-এর অধীনে এই গম এসেছে।সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা ও সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে।এই চুক্তির আওতায় মোট দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। যার দ্বিতীয় চালান হিসেবে ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম নিয়ে এমভি ‘ক্লিপার ইসাডোরা’ জাহাজটি এখন চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।  ইতোপূর্বে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ মেট্রিক টন গম দেশে এসেছে। এই ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ৩২০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৪৪৩ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।

 জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জিটুজি-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে মোট দুই লাখ ২০ হাজার মেট্রিক টন গম এসেছে