জানা নিউজ

ওসমান হাদীর ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

ওসমান হাদীর ভাই ওমরকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি !!
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ওমর বিন হাদির যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে এই নিয়োগ কার্যকর থাকবে। জনস্বার্থে জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত ও দায়িত্ব সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
এছাড়া নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক রাখতে পারবেন না। এ সময়ে তাকে পূর্ণকালীনভাবে সরকারি দায়িত্ব পালন করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।