জানা নিউজ

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’হিসেবে ঘোষণা, থাকবে সাধারণ ছুটি

বাংলাদেশ সরকার আগামী ৫ আগস্ট থেকে দিনটি “জুলাই গণঅভ্যুত্থান দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং সেইসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের এ দিনটিতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ৫ আগস্ট দিনটিকে জাতীয় পর্যায়ে পালন এবং গণসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।