জানা নিউজ

৪০ নতুন মন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন?

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিপরিষদে ৪০ জন কখনো পূর্বে কোনো মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার শপথ গ্রহণ করে। মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন।

নতুন মন্ত্রিপরিষদে ২৫ পূর্ণমন্ত্রীর মধ্যে ১৬ জনই নতুন। এদের মধ্যে আছেন এ জেড এম জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, মিজানুর রহমান মিনু, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, আফরোজা খানম রিতা, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম। বাকি ৯ জন পূর্বে মন্ত্রি বা প্রতিমন্ত্রীর দায়িত্বে অভিজ্ঞ।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনের কেউই পূর্বে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

দপ্তর বণ্টনের ভিত্তিতে নতুন মন্ত্রিসভার দায়িত্বগুলোও চূড়ান্ত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বে আছেন সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয় আবু জাফর মো. জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আব্দুল আউয়াল মিন্টু।

ধর্ম মন্ত্রণালয় পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ভূমি মন্ত্রণালয় মিজানুর রহমান মিনু, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জহির উদ্দিন স্বপন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয় মোহাম্মদ আমিন উর রশীদ।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আফরোজা খানম, পানি সম্পদ মন্ত্রণালয় মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মো. আসাদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্ত জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দীপেন দেওয়ান।