জানা নিউজ

৩২৫ টি ভোটকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। তাই সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (৪ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩২৫ ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। ওই ৩২৫টি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে কমিশন।