চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ২৯৩ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। যেখানে ২০২৫ সালের শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।
এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড (এইচএসসি), মাদরাসা শিক্ষা বোর্ড (আলিম) ও কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) মিলিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী।
যার মধ্যে পাস করেছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী।