সরকার ঘোষিত ৫% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে ২০% বাড়ি ভাড়া ১৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে অনড় অবস্থানে শিক্ষকরা। আজ শহীদ মিনারে অবস্থান ও শিক্ষা ভবন অভিমুখে ভূখা মিছিল করেছেন শিক্ষকরা। মিছিলটি হাইকোর্টে র সামনে ্রআটকে দেয় পুলিশ। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে গুলশান কার্যালয়ে আলোচনায় বসেন শিক্ষকরা।
মহাসচিব রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা জাতীয় করণের আশ্বাস দেন এবং চলমান দাবির সাথে একাত্ততা ঘোষণা করে একজন প্রতিনিধি পাঠাবেন বলে মত প্রকাশ করেন। গত ৭ দিন ধরে শহীদ মিনারে ৩ দফা দাবিতে অবস্থান করছেন শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজীজী বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচী চালিয়ে যাবেন।