জানা নিউজ

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ১৩ আগস্ট ও প্রার্থিতা প্রত্যাহার ১৮ আগস্ট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট ১০টা থেকে ৪টা পর্যন্ত।

মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশন কক্ষে।ইসি সচিব বলেন, সংসদ থেকে আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং শিডিউলটা রেডি করে আপনাদের জানিয়ে দিলাম। এখন বাকিটুকু আমাদের এডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিউর আছে সেটুকু আমরা করব। ইসির তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচন কর্তার’ দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। আর ভোট দেবেন সংসদ সদস্যরা।