হত্যা মামলাটির সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হচ্ছেন সালমান শাহ-এর ভক্তরা।
এই মানববন্ধনের আয়োজন করেছে ‘সালমান শাহ’র ভক্তবৃন্দ’। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পার হলেও তার রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত শেষ হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ থাকলেও এখনো পর্যন্ত প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসেনি।
সামাজিকমাধ্যমে ইতোমধ্যেই সালমানপ্রেমীরা মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির এক সদস্য বলেন, সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি ছিলেন বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।