কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে। ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে। শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে শুরু হয়ে সকাল ১টা পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা। অষ্টমী স্নান পরিদর্শন করেন-হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন, হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন, পৌর বিএনপির আহবায়ক একেএম শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি মজুমদার,
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই ,সহ-সভাপতি দিলীপ কুমার সরকার, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথ প্রমুখ।