জানা নিউজ

হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার এখনও করতে সক্ষম হয়নি অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই এই সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে। হত্যার বিচার শেষ না করতে পারলেও পরিবারকে নগর টাকা ও ফ্লাট দেওয়ার উদ্যোগ  নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শরিফ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিতিতে রাজধানীর লালমাটিয়া এলাকায় রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।