আগামী নির্বাচন পর্যন্ত স্থানীয় পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আলোচনার মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এ বিষয়ে কেন্দ্রীয় হাইকমান্ডের কঠোর নির্দেশনা ও নজরদারি রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের তৃণমূলের নেতাদের দিনব্যাপী যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রিন্স আরও বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদারতাকে দুর্বলতা ভেবে যারা অনৈতিক পথে পা বাড়িয়েছেন তাদের জন্য কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, মনে রাখতে হবে গুপ্ত ও নিষিদ্ধরা বিএনপি ও বাংলাদেশের বিরুদ্ধে একে অপরের পরিপূরক হয়ে কাজ করছে। বিরোধী পক্ষ বিএনপির বিরুদ্ধে তাদের দুরভিসন্ধি মূলক রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এমন কোনো কাজ করা যাবে না।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি জনগণকে দিতে চায়, মানুষের পাশে দাঁড়াতে চায়, দেশকে এগিয়ে নিতে চায়। এই আদর্শ ও রাজনীতিকে ধারণ ও অনুসরণ করতে হবে। সেই সঙ্গে তারেক রহমানের অনাড়ম্বর জীবনযাপন, মানবিক রাজনীতি, জনগণের প্রতি দায়বদ্ধতা ও রাষ্ট্র পরিচালনার নীতিগত সিদ্ধান্ত থেকে শিক্ষা নিয়ে তা নিজেদের রাজনৈতিক ও ব্যক্তিগত আচরণে প্রতিফলিত করাই বিএনপির নেতাকর্মীদের এই মুহূর্তের দায়িত্ব।
এতে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল। সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় ধোবাউড়ায় জেলা ডাক বাংলো সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, সোলায়মান সরকার, জাকিরুল ইসলাম খোকন, হুমায়ুন কবির, গাজির রহমান, ওয়াহেদ তালুকদারসহ উপজেলা বিএনপির সদস্য, ইউনিয়ন বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এদিন দুপুরে তারাকান্দা-ধোবাউড়া সড়কে সম্প্রতি ভেঙে পড়া গোয়াতলা স্টিল ব্রিজের পুনঃনির্মাণের চলমান সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত কাজ সম্পন্ন করার তাগিদ দেন।