বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, কনজ্যুমার সভরেনটি বলে একটা বিষয় আছে। কনজ্যুমার যেটা চায় সেটা করতে হবে। আমি এখানে ভোটার সভরেনটি চাই। আমাদের কমিটমেন্ট ইজ টোটাল। আশা করছি, সবার সহযোগিতা নিয়ে পারবো। আমরা ভোটার সভরেনটি এস্টাবলিস্ট করার জন্য যা যা করা দরকার করবো। আইনগত বিষয়টা কমপ্লাই করতে গেলে সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করতে হবে।