জানা নিউজ

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে মিলল ২ পোড়া মরদেহ

সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে ফের দুইটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। একই ভবন থেকে গত ছয় মাসে একে একে পাঁচটি মরদেহ উদ্ধার হলেও এখনো কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, মরদেহগুলো এমনভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে, যাতে পরিচয় গোপন থাকে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা থেকে অজ্ঞাত পরিচয়ের এই দুই মরদেহ উদ্ধার করা হয়। আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় কিংবা বয়স নিশ্চিত করা যায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, একজন শিশু এবং অপরজন প্রাপ্তবয়স্ক হতে পারে, তবে লিঙ্গ শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের আশপাশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। অধিকতর তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকায় পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, “মরদেহ দুটি থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। এতে ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।” তিনি জানান, ভবনের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, “এই পরিত্যক্ত ভবন ও আশপাশের এলাকায় নতুন করে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।