সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার (২ মে) দুপুর ১২টায় এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান চিফ। তিনি জানান, নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ। কিছুক্ষণের মধ্যে দাপ্তরিক কার্যক্রম শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফ করা হবে।
এ আগে গত ২৭ এপ্রিল হাইকোর্ট নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। এরপর ২৯ এপ্রিল তা গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা। সে সময় আজ ২ মে তা বাছাইয়ের কথা জানানো হয় এবং রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান নুসরাত তাবাসসুমকে এ-সংক্রান্ত চিঠি পাঠান।