এদিকে, ইউক্রেনের নিপ্রো, জাপোরিঝিয়া ও চেরকাসি অঞ্চলের জ্বালানি অবকাঠামোতেও হামলা হয়েছে। এতে অন্তত দুজন নিহত এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। অন্যদিকে, রাশিয়ার হামলায় ওদেসায় ৫২ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
গত সপ্তাহে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তবে দুই পক্ষ আলোচনা অব্যাহত রাখা এবং নতুন করে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে।