রোববার (১৮ জানুয়ারি) মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা শেষে এ যোগদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। প্রধান বক্তা ছিলেন- শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম।