জানা নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পাঁচ শিশুর লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় পাঁচ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মাদ্রাসার ভেতরে প্রায় ৩০ শিশু আটকা পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।