জানা নিউজ

রাজধানীতে দুর্ধর্ষ ছিনতাইকারী রনি গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে দুর্ধর্ষ ছিনতাইকারী ও ১০ মামলার পলাতক আসামি হুমায়ুন কবির ওরফে রনিকে (২৬) গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।  সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে গত রোববাররাতে তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির ওরফে রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি একজন দুর্র্ধষ ছিনতাইকারী ও মাদককারবারি। তিনি তেজগাঁও থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় নিয়মিত ছিনতাই, চুরি ও মাদককারবারি করতেন। তার বিরুদ্ধে তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও শেরে-বাংলা নগর থানায় ছিনতাই, চুরি ও মাদকের ১০টি মামলা রয়েছে।