জানা নিউজ

যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক রাজ, সদস্য সচিব মিলন

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

পরবর্তীতে এই শাখার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।