উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বনামধন্য স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আকিজ ইনসাফের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন ও ডিরেক্টর ডা. রেজওয়ানা আফরোজ স্মরণী।
‘Care & Happy Experiences at Every Step’ মূলমন্ত্রকে সামনে রেখে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ, রোগীকেন্দ্রিক যত্ন ও সেবা, সুস্থতর সমাজ এবং আনন্দময় আগামীর প্রত্যয় নিয়ে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার অঙ্গীকারবদ্ধ।
এমআরআই, সিটি-স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রামসহ পূর্ণাঙ্গ প্যাথলজি সেবার পাশাপাশি বিভিন্ন বিশেষায়িত বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের কনসালটেশনও প্রদান করা হবে।
উদ্বোধন উপলক্ষ্যে উন্নত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে মাসব্যাপী অধিকাংশ প্যাথলজি, রেডিওলজি ও ইমেজিং টেস্টে সর্বোচ্চ ৫০% পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
রোগীর চলাচলের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে বিশেষ গুরুত্ব দিয়ে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে রয়েছে ইলেকট্রিক স্ট্রেচার ও ইলেকট্রিক হুইলচেয়ার এবং ইলেকট্রিক পেশেন্ট বেড।
আকিজ ইনসাফ ডায়াগনস্টিকের বিভিন্ন পরীক্ষায় অন-লাইন বুকিং এর ব্যবস্থা আছে। এমআরআই, সিটি-স্ক্যান, এক্স-রে, ম্যামোগ্রাফি, আল্ট্রাসনোগ্রাফি, ইটিটি, ইকোকার্ডিওগ্রাম প্রতিটি পরীক্ষার অন-লাইন বুকিংয়ের সময় Patient preparation video দেখা যায়। যা রোগীকে কে পরীক্ষার পূর্ব প্রস্তুতি নিতে সাহায্য করে। এছাড়াও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিটি ফ্লোরের মনিটরে Patient preparation video সব সময় দেখানো হয়, যা রোগী ও রোগীর অভিভাবককে পরীক্ষার পূর্ব প্রস্তুতি সম্পর্কে সচেতন করে।
আধুনিক প্রযুক্তি, উন্নতমানের চিকিৎসা, সমন্বিত ডায়াগনস্টিক সুবিধা এবং রোগীর স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে যত্ন ও ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।