শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা টু রংপুর ‘লং মার্চ’ পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রথম দফার ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ আল্লাহর মেহেরবানিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে অনেকের মাথা গরম হয়ে গেছে।
সমাবেশ শেষে সকাল ৮টায় মানিক মিয়া এভিনিউ থেকে লং মার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ঘোষিত রুট অনুযায়ী প্রথম পথসভা গাজীপুর বাইপাস (বগড়া)। দ্বিতীয় পথসভা টাঙ্গাইলের নগর জলফই মোড়। দুপুরের বিরতি ও সালাত সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়। আরেকটি বিরতি/পথসভা: বগুড়া ও পলাশবাড়ী। চূড়ান্ত গন্তব্য রংপুরের ঐতিহাসিক জেলা স্কুল মাঠ।
লংমার্চের সার্বিক শৃঙ্খলার জন্য অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক, মিডিয়া টিমসহ বিভিন্ন বিভাগ যুক্ত রয়েছে।
সমাবেশ শেষে ডা. শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন এবং লং মার্চের শুভ সূচনা ঘোষণা করেন।