জানা নিউজ

মধ্যপ্রাচ্যে পৌঁছেছে কয়েক হাজার মার্কিন মেরিন সেনা

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইউএসএস ত্রিপোলি জাহাজে করে প্রায় ৩ হাজার ৫০০ অতিরিক্ত সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের এই নাবিক ও মেরিন সেনারা গত ২৭ মার্চ মধ্যপ্রাচ্যে পৌঁছান। তাদের সঙ্গে রয়েছে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমানসহ উভচর হামলা (জল এবং স্থল অভিযান) এবং কৌশলগত সামরিক সরঞ্জাম। এমন এক সময়ে এসব সেনা মোতায়েন করা হলো যখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা চলছে।

এ ছাড়া মার্কিন সামরিক বাহিনী তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশন থেকেও আরও হাজার হাজার সৈন্য মোতায়েন করবে বলে ধারণা করা হচ্ছে। এ দিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।