চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের শিকদার দীঘি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুইজন আপন ভাই। তারা হলেন সাতকানিয়া সদর ইউনিয়নের বারোদোনা শাহ আকাম উদ্দিন পাড়ার বাসিন্দা মোহাম্মদ হুমায়ুন ও মোহাম্মদ মামুন। তারা তামাকুমন্ডি লেইন বণিক সমিতির আওতাধীন সিডিএ মার্কেটের ব্যবসায়ী ছিলেন। তৃতীয় নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি মহাসড়কে চলাচলকালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে প্রচণ্ডভাবে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহীরা মৃত্যুবরণ করেন। ঘটনাস্থলেই তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
দুর্ঘটনায় নিহত ভাইদ্বয়ের মৃত্যুতে সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও আত্মীয়-স্বজনরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও নিহতদের বাঁচানো সম্ভব হয়নি।
নিহত হুমায়ুন ও মামুনের পরিবার এবং স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনা স্থলে সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তারা বলেন, “এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
Next Post