এ ছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে মন্ত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
ড. আবদুল মঈন খানের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার। মঈন খানের সহধর্মিণী রোকসানা খন্দকার ও তিন কন্যা তার শয্যাপাশে আছেন।