ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে ভেজাল মদ পান করে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, তুয়েনসাং এলাকায় ১১ জন এবং মোককচুংয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে নাগাল্যান্ডে মদ নিষিদ্ধ।
রাজ্যটিতে সব ধরনের মদ বিক্রি ও পান সম্পূর্ণ নিষিদ্ধ।ভেজাল মদের উৎস শনাক্ত করতে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে নাগাল্যান্ড সরকার।
এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।