জানা নিউজ

বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। গতকাল প্রতি আউন্স স্পট গোল্ডের দাম গতকাল এ দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার। প্রতি আউন্সে ২২ ডলার বেড়ে গতকাল বৃহস্পতিবার দাম প্রায় ৫ হাজার ১৮৭ মার্কিন ডলারে অবস্থান করছে। গত জানুয়ারির শেষ দিকে সোনা সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছায়। সে সময় প্রতি আউন্স সোনালী ধাতুটি বিক্রি হয়েছিল ৫ হাজার ৫৯৪ ডলারে। সে তুলনায় আজ বৃহস্পতিবার দাম কিছুটা স্থিতিশীল থাকলেও গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ৬৪ শতাংশ বেশি। অন্যদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। বিশ্লেষকদের মতে, মূলত তিনটি প্রধান কারণে সোনার দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ভূরাজনৈতিক উত্তেজনা। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বিনিয়োগকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আরেকটি কারণ হলো যুক্তরাষ্ট্রের শুল্কনীতি। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর ফলে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরি হয়েছে এবং ডলারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। বিকল্প হিসেবে তারা সোনায় বিনিয়োগে ঝুঁকছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে ডলারের পরিবর্তে সোনা মজুদ বাড়াচ্ছে। এতে মূল্যবান এই ধাতুর দামে আরও ঊর্ধ্বচাপ সৃষ্টি হয়েছে।