ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন।
জামিলের স্ত্রী মুনও একজন ছোটপর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পান মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। আর সেখান থেকেই তাদের পরিচয়। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন। অবশেষে সংসার জীবনে প্রবেশ করেনএ অভিনেত্রী।