নতুন বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘এই মুহূর্তে তিনটা বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত। একটা স্বাস্থ্যসেবার; বাকি দুটি বিল্ডিং ম্যাটেরিয়ালের। একটার শুটিং শেষ। এটার শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ এবং দক্ষিণ কোরিয়ায়।’
এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর এই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত নাটক।
স্ত্রী তিশার ব্যাপারে ফারুকী জানান, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলাপ চলছে তার। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি, সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।