বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে। আগামী তিন বছরের জন্য বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার।
সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী এ বোর্ড গঠন করা হয়েছে।
নতুন বোর্ডে পরিচালক হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), অর্থ, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন করে প্রতিনিধি। এ ছাড়া তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এবং বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদাধিকারবলে পরিচালক হিসেবে রয়েছেন।