শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা দিতে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নগরবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা ও সহযোগিতা থাকলে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ অব্যাহত থাকবে।
বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক কর্মী হিসেবে তারা দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন। দলের নেতাকে নিয়ে সমালোচনা হলে তারা চুপ থাকবেন কি না, সে প্রশ্নও তোলেন তিনি। তবে তারা সহনশীল অবস্থানে রয়েছেন বলে উল্লেখ করেন।
ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দেওয়ার কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে নগরবাসীকে সেবা দেওয়ার উদ্যোগ চলবে।
তিনি আরও বলেন, গার্মেন্টসের নামে মানুষকে বিভ্রান্ত করে রাস্তায় নামানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ষড়যন্ত্র মোকাবিলা ও দেশ গড়ার কাজে কাজ করবেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।