এই আয়োজনের পর অনেকেরই ধারণা ছিল, এই শিল্পীরা নিশ্চয়ই মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু বিশ্বের সবচেয়ে আলোচিত এই মঞ্চে গান গেয়ে তারা কেউই কোন পারিশ্রমিক নেননি!
জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা কিংবা বিটিএস একজনকেই কোনো অনুষ্ঠানে আনতে আয়োজকদের বিপুল অর্থ ব্যয় করতে হয়।ব্যক্তিগত কনসার্ট বা কর্পোরেট অনুষ্ঠানে তাদের পারিশ্রমিক লাখ লাখ, কখনো কোটি ডলার পর্যন্ত পৌঁছে যায়। তাই বিশ্বকাপের মতো মঞ্চে তাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহল ছিল স্বাভাবিক।
এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। ম্যাচটিতে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেন ১-০ ব্যবধানে জয় পায়।