জানা নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সোমবার (১৩ এপ্রিল) সকালে এই সাক্ষাৎ হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বর্তমান অবস্থা, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক ও ডিজিটাল অগ্রযাত্রায় টেলিনরের দীর্ঘমেয়াদী ভূমিকার প্রশংসা করেন।