ইতিমধ্যে ইউপি নির্বাচনের জন্য ৪৫ হাজার ৯৭২টি স্থায়ী ও ৪২৫টি অস্থায়ী ভোটকেন্দ্রসহ মোট ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে ইসি। এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।
আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।