জানা নিউজ

প্রতিধ্বনি ঢাকার আয়োজনে আইনমন্ত্রী আসাদুজ্জামানের “শুধু মাধবীর জন্য” বইয়ের আলোচনা ও সাংস্কৃতিক আয়োজন

গতকাল শিল্পকলা একাডেমিতে প্রতিধ্বনি ঢাকার আয়োজনে আইন বিচার ওসংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামানের “শুধু মাধবীর জন্য” বইয়ের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিধ্বনির প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট শিমুল পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি

,সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, কবি রেজাউদ্দিন ষ্টালিন,মহা পরিচালক শিল্পকলা একাডেমি, আলোচক হিসাবে উপস্তিত ছিলেন কথা সাহিত্যিক সাদত হোসাইন। এটর্নী জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস। আলোচনা সভায় বক্তারা আসাদুজ্জামানের বইয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তার লেখনীর ভূয়সী প্রসংসা করে লেখা চালিয়ে যাবার অনুরোধ করেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন আমাকে এভাবে সম্মানিত করার জন্য প্রতিধ্বনি ও এর সভাপতি শিমুল পারভীনকে ধন্যবাদ। জাতীর প্রয়োজনে পাঠকের আগ্রহে লেখা চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত,কবিতা, ও শ্রুতি নাটক পরিবেশন করা হয়। এতে অংশ নেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ভারতের বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী সংগীত শিল্পি ফাতেমা তুজ জোহরা, রবীন্দ্র সংগীত শিল্পি অনিমা রায়, স্মরন, আবৃতি শিল্পি শিমুল মুস্তফা, খাইরুল আলম সবুজ, প্রমুখ ।