জানা নিউজ

প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতারণা মামলায় বিদিশা এরশাদের দুই বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
এর ভিত্তিতে আজ রাতে গুলশান থানাধীন এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।