বিবিসি জানিয়েছে, ভারতের রাজস্থান থেকে ‘অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি’ সন্দেহে আটক ১৪৮ জনকে ত্রিপুরা রাজ্যের আগরতলায় স্থানান্তর করা হয়েছে । সেখানে আটক আরো ছয় শতাধিক ‘চিহ্নিত বাংলাদেশি’কে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানাচ্ছে সেখানকার কর্তৃপক্ষ।
সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য থেকে এভাবে আটককৃতদের কয়েক দফায় সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ।
পহেলগাম হামলার পর ভারতের নানা রাজ্যে ‘অনুপ্রবেশকারী’ খোঁজার অভিযান শুরু হয়েছিল। এর অংশ হিসেবে ‘অবৈধভাবে’ ভারতে বসবাসকারী ‘বাংলাদেশি’ সন্দেহে অনেককে আটক করা হয়েছে।
রাজস্থানে ‘অবৈধ বাংলাদেশি’ চিহ্নিত করার অভিযানে ভারতীয় বাংলাভাষী মুসলমানও আটক হয়েছেন বলে অভিযোগ ওঠে। বিবিসি এরকম একাধিক ভারতীয় বাংলাভাষী আটক হওয়ার খবর পেয়েছে।
পরবর্তীতে আটককৃত অনেককে পরিচয় যাচাইয়ের পর ছেড়ে দেয়া হয়।
Prev Post