রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার মাত্র চার মিনিটের মাথায়, অর্থাৎ ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।