রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় দুই দেশের গুরুত্বপূর্ণ শহরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মস্থান সেন্ট পিটার্সবার্গেও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ও জন্মস্থান দক্ষিণ ইউক্রেনের ক্রিভি রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি বড় বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই উপকেন্দ্র থেকে ইউক্রেনের প্রতিরক্ষা অবকাঠামোয় বিদ্যুৎ সরবরাহ করা হত। শহরটির মেয়র ওলেকসান্দ্র ভিলকুল বলেন, হামলার পর উপকেন্দ্রটিতে আগুন ধরে যায়। জরুরি উদ্ধার অভিযান শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বেশ বড়। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে ড্রোন হামলা চালিয়েছে। শহরটির কেন্দ্রীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকটি বহুতল ভবন হামলার স্বীকার হয়েছে। এ সময় রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ড্রোন প্রতিহত করে। হামলার পর সেন্ট পিটার্সবার্গের পুলকোভো আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। একই সঙ্গে শহরটিতে ইন্টারনেট সংযোগও ব্যাহত হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলির বিকট শব্দে রাতে ঘুমাতে পারছিল না এক শিশু। রাশিয়ার ড্রোন হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা বাহিনী যখন একের পর এক ড্রোন গুলি করে ভূপাতিত করছিল, তখন সেই শব্দে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি। শিশুটির মা জানান, তার ছোট্ট সন্তান মাথার ওপর বালিশ চাঁপা দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল, যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মেশিনগানের গুলির শব্দ কানে না পৌঁছায়। প্রতিবেশী দেশগুলোতেও যুদ্ধের প্রভাব পড়েছে। রোমানিয়ার সীমান্তের কাছে ড্রোন হামলার আশঙ্কায় ন্যাটোর দুটি এফ-১৬ যুদ্ধবিমানকে নির্ধারিত পথ থেকে সরিয়ে অন্যদিকে পাঠানো হয়। এমন পরিস্থিতিতে নতুন করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অদ্ভুত’ সম্পর্ক নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে পুতিনের প্রতি হোয়াইট হাউসের ক্রমবর্ধমান সহানুভূতিশীল মনোভাবের কঠোর সমালোচনা করেছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া উচিত সম্পূর্ণ স্বাধীন। রাশিয়ার বক্তব্যের সঙ্গে মিল রেখে ওয়াশিংটনের কোনো অবস্থান তিনি চান না। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ মনোভাবেরও সমালোচনা করেছেন তিনি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমড়া চাঁই, আমেরিকার অবস্থান যেন আমেরিকার নিজস্ব অবস্থানই হয়। রাশিয়া থেকে যে ধরনের বার্তা পাওয়া যেতে পারে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের তেমন বার্তার প্রয়োজন নেই।’ সাক্ষাৎকারে জেলেনস্কি পুতিনকে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন। তিনি পুতিনকে বন্ধু নয়, বরং একজন ‘আগ্রাসি’ হিসেবে অভিহিত করেন। অথচ চলতি মাসের শুরুতে চীনে প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে এক শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছিলেন। গতকাল ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে দেওয়া একটি যৌথ বিবৃতির ভাষা একতরফাভাবে পরিবর্তন করেন ট্রাম্প। ওই বিবৃতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প মূল বিবৃতির চেয়ে ভিন্ন অবস্থান তুলে ধরেন। তিনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তার এই সতর্কবার্তা শুধু রাশিয়া নয়, ইউক্রেনের ক্ষেত্রেও প্রযোজ্য বলে উল্লেখ করেন। রাজনৈতিক সংবাদমাধ্যম ‘পলিটিকো’র প্রতিবেদন অনুযায়ী, আগে থেকে সম্মত হওয়া যৌথ বিবৃতির ভাষা ট্রাম্পের এভাবে পরিবর্তন করাটা মার্ক রুটের জন্য বিস্ময়কর ছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে রুট বরাবরই সতর্ক অবস্থান বজায় রেখেছেন। ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার চেষ্টা হিসেবে তিনি প্রায়ই প্রকাশ্যে ট্রাম্পের প্রশংসা করে থাকেন।