শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলেন, সকাল থেকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুসারে সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির সামনে নৌকা চত্বরের সংঘর্ষ সাময়িকভাবে বন্ধ হলেও পৌর হাতিগারা এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানা গেছে।