মুখপাত্র মাহদী আমিন প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে আরও জানান যে, এ কর্মসূচিটি মূলত বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার ও ৩১ দফা সংস্কার প্রস্তাবের একটি ধারাবাহিক বাস্তবায়ন, যার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিকভাবে দেশের সর্বস্তরের মানুষকে ক্ষমতায়ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিপূর্বে নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় কৃষকদের জন্য এ নতুন পথচলা শুরু হচ্ছে। তিনি আরও বলেন যে, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে ইমাম, মুয়াজ্জিন এবং রিকশা শ্রমিকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা ও সম্মাননা ভাতা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য সরকার অভূতপূর্ব সব পদক্ষেপ গ্রহণ করছে।
পরিশেষে তিনি বলেন, কৃষকদের ভাগ্যের পরিবর্তনের মাধ্যমেই বাংলাদেশ স্বনির্ভর ও সমৃদ্ধ হয়ে উঠবে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ অগ্রগতির পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে।