জানা নিউজ

পদত্যাগ করলেন জার্মান কোচ নাগেলসমান

বিশ্বকাপের ব্যর্থতায় জার্মান দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জুলিয়ান নাগেলসমান। রাউন্ড অব ৩২ থেকে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পরই এমন সিদ্ধান্ত নেন তিনি। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। রোমাঞ্চকর সেই ম্যাচে ৪-৩ ব্যবধানে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ব্যর্থতার মধ্য দিয়ে টানা তিন বিশ্বকাপে হতাশার ধারাবাহিকতা বজায় রাখল দলটি। ২০১৮ ও ২০২২ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার থেমে যেতে হলো প্রথম নকআউট পর্বেই। এক বিবৃতিতে ডিএফবির সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ বলেন, ‘২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জুলিয়ান নাগেলসমানের কাজের জন্য জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি সবসময়ই উচ্চমানের নিষ্ঠা ও অসাধারণ উচ্চাকাঙ্ক্ষার পরিচয় দিয়েছেন।’ একই বিবৃতিতে জানানো হয়, জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। ডিএফবির পক্ষ থেকে বলা হয়, ক্লপ এই দায়িত্ব নিতে আগ্রহের ইঙ্গিতও দিয়েছেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ২০২৩ সালে হান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হয়ে জার্মান দলের দায়িত্ব নেন নাগেলসমান। মাত্র ৩৬ বছর বয়সে তিনি হয়ে ওঠেন দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ জাতীয় দলের প্রধান কোচ। তার অধীনে জার্মানি ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও বিশ্বকাপের মঞ্চে বেশিদূর এগোতে পারেনি।আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো সুইজারল্যান্ড
আলজেরিয়াকে শেষ ৩২-এ থামিয়ে দিলো সুইজারল্যান্ড। টানা চতুর্থবার বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করল তারা, তবে নকআউটে তাদের জয় এলো ৮৮ বছর পর। ১০ মিনিটে ব্রিল এম্বোলো সুইজারল্যান্ডকে এগিয়ে দেন। অবশ্য সব কৃতিত্ব জোহান মানজাম্বির। এই অ্যাটাকিং মিডফিল্ডার আলজেরিয়ার অর্ধ থেকে বল টেনে নেন। তারপর বল নিয়ন্ত্রণে রেখে বক্সে ঢোকেন। ছয় গজ বক্সের মধ্যে এম্বোলোর জন্য সহজ বল বানিয়ে দেন। লিড নেয় সুইজারল্যান্ড। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪৮ সেকেন্ড লেগেছে সুইজারল্যান্ডের ব্যবধান দ্বিগুণ করতে। আলজেরিয়া বল বিপদমুক্ত করতে চাইলেও পারেনি। ড্যান এনডোয়ে বক্সের প্রান্তে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দূরের কোণা দিয়ে জাল কাঁপান। ৮১ মিনিটে সহজ একটি গোলের সুযোগ নষ্ট করে সুইজারল্যান্ড। দূরের পোস্টে দাঁড়িয়ে থাকা রেইডার গোড়ালির শটে ফাঁকা জালে বল না জড়িয়ে গোলরক্ষকের হাতে তুলে দেন। ১৯৩৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচে জিতল সুইজারল্যান্ড। ওইবার তারা শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল। জার্মানিকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে শেষ আটে হাঙ্গেরির কাছে ২-০ গোলে হারে তারা। শেষ ষোলোতে সুইজারল্যান্ড খেলবে কলম্বিয়া বা ঘানার বিপক্ষে।