পক্ষে শুধু পাকিস্তান, ১৪-২ ভোটে হারল বাংলাদেশ
বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা, হয় আইসিসির শর্ত মেনে ভারতে খেলতে যাওয়া, না হয় বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়া।
আইসিসির এই অনড় অবস্থানের পর বিসিবি এখন বড় চাপের মুখে। এখন বিসিবির সামনে চ্যালেঞ্জ হলো, সরকারের সবুজ সংকেত নিয়ে আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিশ্বকাপযাত্রা নিশ্চিত করা। নয়তো ইতিহাসের অন্যতম অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হতে পারে টাইগারদের।