মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে দোষ স্বীকারের পর আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন।
তিনি জানান, কাসুন্দি রেস্তোরাঁর অপারেশন ম্যানেজার ও ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার আদালতে আত্মসমর্পণ করে দোষ স্বীকার করেন।
অভিযানকালে কাসুন্দি রেস্তোরাঁর খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের উপস্থিতির অভিযোগ ওঠে। একই অভিযানে চৌরঙ্গী বেকারির বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানা না করে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন আদালত। এর ধারাবাহিকতায় ১৪ নভেম্বর কাসুন্দি রেস্তোরাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার ১০ দিনের মাথায় মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে দোষ স্বীকার করেন প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তা। পরে আদালত কাসুন্দি রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জরিমানার অর্থ পরিশোধের মাধ্যমে মামলাটির নিষ্পত্তি হয়।
একই অভিযানে চৌরঙ্গী বেকারির বিরুদ্ধেও নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল। ১৭ নভেম্বর বেকারিটির মালিক আদালতে আত্মসমর্পণ করে ৮ লাখ টাকা জরিমানা পরিশোধ করেন।
সুব্রত ভট্টাচার্য জানান, শহরের বিভিন্ন খাদ্য পরিবেশনকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তদারকি অভিযান অব্যাহত থাকবে।