এ সময় পার্শ্ববর্তী সরকারি করোনেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও শিক্ষার মান ও সাফল্যের ক্ষেত্রে বেসরকারি ফটিকছড়ি গার্লস পাইলট স্কুল অ্যান্ড কলেজের উল্লেখযোগ্য অর্জন রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাজিম উদ্দীন শাহিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা, মোবারক হোসেন কাঞ্চন, মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মনছুর আলম চৌধুরী, অভিভাবক প্রতিনিধি ও ফটিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুক, আবুল কালাম আজাদ, হামিদুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।