বিক্ষোভের স্থান ও সময় জানিয়ে সমর্থকদের সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন নেহা।
গত ২ অক্টোবর থেকে দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়েও আপত্তি তুলেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, এ প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে এবং এতে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আন্দোলনে নেহা বোরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাকে একাধিকবার আটক করেছে পুলিশ। শনিবারও দিল্লিতে বিক্ষোভের সময় তাকে আটক করা হয়েছিল।
দিল্লিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর অবস্থানের মধ্যে আন্দোলনকারীরা এখন বিভিন্ন স্থানে আকস্মিক কর্মসূচি পালন করছেন। যন্তর মন্তরে জমায়েত হতে বাধার মুখে পড়ায় তারা বিকল্প স্থানে বিক্ষোভ করছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
তবে রোববার নেহা বোরাকে আটক করার পর তাকে কোথায় নেওয়া হয়েছে বা পরে ছেড়ে দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।