জানা নিউজ

দলের সাথে অনুশীলনে ছিলেন না মেসি

সুইজারল্যান্ডকে হারানো আর্জেন্টিনা অনুশীলনে ফিরেছে। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি অনুশীলন করেননি। তাকে মাঠেও আনেননি কোচ লিওনেল স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ছাড়া গত ম্যাচের একাদশের কেউই অনুশীলন মাঠে আসেননি। তাদের বিশ্রামে রেখেছেন কোচ। সুইসদের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন লাউতারো মার্টিনেজ। তিনিসহ অন্যরা অবশ্য দিব্যি অনুশীলন করেছেন। ঘণ্টা খানেকের বেশি সময় ঘাম ঝরিয়েছে কানসাসের অনুশীলন মাঠে। সেমিফাইনাল নিশ্চিত করার পরের দিন হালকা মেজাজে আছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সেমিফাইনাল আগামীকাল বুধবার আটলান্টায়। আর্জেন্টিনার বেসক্যাম্প কানসাস। কানসাসে ক্লোজড ডোর অনুশীলন করে আটলান্টা যাওয়ার কথা রয়েছে আর্জেন্টিনার।