তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু
আগামীকাল বেলা ২টিায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সরকার প্রধান ও উপমহাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ সন্ধ্যা ৬টায় এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের (বুধবার, ৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা এ ঘোষণা দেন।অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।