বুধবার (২৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করতে এবং একীভূত তথ্য ক্যাডার গঠনে উচ্চপর্যায়ের সংসদীয় সাবকমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূত করার বিষয়ে আলোচনা হয়। সীমিতসংখ্যক জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারের ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং নাজমুন নাহার অংশ নেন