ঢাবি’র নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে চরফ্যাসন উপজেলা সমিতির শুভেচ্ছা জ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ পাওয়ায় তার নিজ উপজেলার ঢাকাস্থ চরফ্যাসন উপজেলা সমিতির নেতৃবৃন্দ আজ বিকেলে তাকে শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে সমিতির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. ইফতেখারুল আলম মামুন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাদল, সিনিয়র সহ সভাপতি এড.পারভেজ হোসেন, উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. আবদুস সালাম সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ড.তৈয়বুর রহমান,এড.মিজানুর রহমান, মাহফুজুর রহমান,এড.মেহেদী হাসান রনভী, মোসলেউদ্দিন তরুনসহ আরো অনেকে।
অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করে শিক্ষকতা এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে বর্তমান অবস্থানে আসতে পেরে আমি গর্বিত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। আমি আপনাদেরই একজন। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।’
উল্লেখ্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী গত ১৩ এপ্রিল ২০২৬ সোমবার অধ্যাপক ড. আবদুস সালামকে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
নিয়োগ লাভের পর ১৫ এপ্রিল ২০২৬ বুধবার সকালে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ড. আবদুস সালাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে যোগদান করেন।
সে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকার-সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
